নিউজ ডেস্ক;
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৪টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এসএম ফরহাদ বিপুল ভোটে এগিয়ে আছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
এতে দেখা গেছে- জিএস পদে চার কেন্দ্রে শিবির সমর্থিত এস এম ফরহাদ ২০২৪ ভোট, ছাত্রদল মনোনীত শেখ তানভীর বারী হামিম ১২০৮ ভোট ও আবু বাকের মজুমদার ৭৩১ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা করা হলগুলো হলো- অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও কাজর্ন হল। কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী
অমর একুশে হলের ফলাফলে ডাকসুর জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলের ফলাফল ডাকসুর জিএস পদে ফরহাদ হোসেন ৫, হামিম ৩৯৮, বাকের ২৭, মেঘমল্লার ১১৭০, আশিক ৭ ও আরাফাত: ১৬৯।
