Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় শতাধিক পরিবার পানিবন্দি

Posted on September 7, 2025September 7, 2025 by editor

খাগড়াছড়ি, ৭ সেপ্টেম্বর, ২০২৫:


উজানে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি জেলা শহরের নিচু এলাকাসহ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শনিবার রাতের ভারী বর্ষণে খাগড়াছড়ি শহরের নিচের বাজার, গরুবাজার, মেহেদীবাগ, উত্তর গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া, মধুবাজার রাজবাড়ি, খবংপুড়িয়া ও গোলাবাড়িসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। হঠাৎ জলাবদ্ধতায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মেহেদীবাগ এলাকার মোহাম্মদ সোলাইমান বলেন, “রাতে সামান্য বৃষ্টি হয়েছিল। এতে বন্যা হবে বুঝতে পারিনি। সকালে কিছু বুঝে ওঠার আগেই ঘরে পানি ঢুকে পড়ে। এতে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।”

দীঘিনালা পর্যবেক্ষণ কার্যালয়ের বেলুন মেকার সুবোধী চাকমা জানান, শনিবার রাতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যায় শুধু শহর নয়, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। এতে মৎস্য খামার, আমন ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।

খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, “ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু রোদ উঠেছে, আশাকরি ঢলের পানি দ্রুত নেমে যাবে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আকস্মিক বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তরা আশ্রয়কেন্দ্রে এলে তাঁদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme