বেনাপোলে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিউজ ডেস্ক;

বেনাপোলে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যের মধ্যে ২০ লাখ ৫০ হাজার টাকার দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, শালকোনা এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, বিভিন্ন পোশাক, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, বিভিন্ন প্রকারের ওষুধ, কসমেটিক সামগ্রী এবং মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটক করতে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।