Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল তুরস্ক

Posted on August 30, 2025August 30, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক;

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে আঙ্কারা। গাজার চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন।

ফিদান বলেন, ‘গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে আসছে; বিশ্ববাসীর চোখের সামনে মানবতার মৌলিক মূল্যবোধকে অবজ্ঞা করছে।’ তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসী নীতি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেয়ার হুমকি তৈরি করছে। তার ভাষায়, ‘গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানে ইসরায়েলের বেপরোয়া হামলাই প্রমাণ করছে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, যা আন্তর্জাতিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’

এদিকে, আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন নিহত হন কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডোর এলাকায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় ১২১ শিশুসহ মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২২ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৪৯০ জন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জায়তুন ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চালানোর সময় প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme