Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩

Posted on August 29, 2025August 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

সরকারি তিতুমীর কলেজে হলের সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন ও সদস্য সচিব সেলিম রেজার নেতৃত্বাধীন উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের হল গেট ও আশপাশের এলাকায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। পরে যৌথবাহিনী ৩ জনকে আটক করে বনানী থানায় সোপর্দ করে।

 ছাত্রদলের একটি সূত্র জানায়, কলেজের শহীদ মামুন ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সন্ধ্যার প্রথম দিকে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের অনুসারীরা ছাত্রাবাসের প্রবেশপথে সদস্য সচিব সেলিম রেজার এক অনুসারীকে একা পেয়ে মারধর করে। এর জের ধরে কিছুক্ষণ পর বাড্ডা লিংক রোড এলাকায় সেলিম রেজারের অনুসারীরাও পাল্টা হামলা চালায় ইমামের হোসাইনের এক অনুসারীর ওপর। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছায়। 

পরবর্তীতে উভয় গ্রুপই হল থেকে তাদের অনুসারীদের জোরপূর্বক ডেকে নিয়ে ছাত্রাবাসের প্রবেশপথের দিকে অগ্রসর হয়। মহাখালী অভিমুখে লাঠিসোটা নিয়ে রওনা হওয়ার সময় ওয়ারলেস গেটে সেনা টহলের মুখে পড়ে সেলিম রেজার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেনা সদস্যরা এ সময় শাহিন, তাহের এবং আনিস নামে তিনজনকে আটক করে বনানী থানার সোপর্দ করে। 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রাবাসের চতুর্থ তলার একটি কক্ষের সিটকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে। 

গুলশান এলাকায় সংঘর্ষের এক পর্যায়ে আহ্বায়ক ইমাম, সদস্য সচিব সেলিমকে উদ্দেশ করে বলেন, ‘পদ দেখার টাইম নাই, একদম…দিব।’

এদিকে, রাত ১১টার দিকে সংঘর্ষ চলাকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা নয়ন আলী সেলিম রেজার সুপারিশে মামুন হলে সিট পাওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক হুমকি-ধমকি দিয়ে মারামারিতে অংশ নিতে বাধ্য করার একটি ভয়েজ রেকর্ড সামনে এসেছে। 

তাদের অভ্যন্তরীণ গ্রুপে দেওয়া ভয়েস মেসেজে নয়ন আলী বলেন, ‘হলে এখন যারা অবস্থান করতেছো, দ্রুত শুদারাঘাট চলে আসো। সেলিম ভাইয়ের সাথে বড় ধরনের ঝামেলা হইছে। ‘‘যে যে রুমে থাকবি, তার কিন্তু খবর আছে—রুমে যাইয়া কিন্তু পিডামু। দ্রুত চলে আসো।’

মারামারির অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি, এসব অপপ্রচার।’ আর ভয়েস রেকর্ডের বিষয়ে তিনি বলেন, ‘এটাও ষড়যন্ত্রের একটি অংশ। যে কেউ ইচ্ছে করে ভয়েস রেকর্ড করে দিতে পারে।’ 

তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, ‘এমন ঘটনা হবার কথা না। যদি হয়ে থাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আটকের বিষয় জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘বৃহস্পতিবার রাতে একসাথে অনেকে জড় হয়েছিলো। তখন যৌথ বাহিনী তাদের আটক করে বনানী থানায় সোপর্দ করে। আজ শুক্রবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতরা তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারে বলে তিনি নিশ্চিত করেছেন।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme