নিউজ ডেস্ক:
জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে যে সিদ্ধান্ত, তাতে মনে হচ্ছে বিএনপি বেশ হার্ড লাইনে যাচ্ছে; নির্বাচনের যে অনিশ্চয়তা তার প্রেক্ষিতে।’ সম্প্রতি তিনি ভয়েস বাংলা নামের একটি ফেসবুক পেজে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘বেশ অনেক রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে যে সিদ্ধান্ত, তাতে মনে হচ্ছে বিএনপি বেশ হার্ড লাইনে যাচ্ছে; নির্বাচনের যে অনিশ্চয়তা তার প্রেক্ষিতে। তারা বলেছে সংবিধান কোনোভাবেই সংশোধন করা যাবে না।
একমাত্র সেই সংশোধনী প্রস্তাব আসতে পারে নির্বাচিত পার্লামেন্টে।’ তিনি আরো বলেন, তাহলে বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির কি মতপার্থক্য চূড়ান্ত রূপ নিল।