Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মাছ ধরার ট্রলারে মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

Posted on August 27, 2025August 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে একটি মাছ ধরার কাঠের বোট থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫-এর একটি দল। এই ইয়াবা চালান পাচারে জড়িত বোটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে এই বিশাল চালানটি জব্দ করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ চালানটি কক্সবাজার শহরে ফিশারিঘাটে নিয়ে আসে র‌্যাবের দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১৫-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, টেকনাফ থেকে এই বিশাল ইয়াবা চালান আসার খবর পায় র‌্যাবের গোয়েন্দা দল। এই তথ্যের ভিত্তিতে সোমবার থেকে এই চালানাবাহী কাঠের বোটটির পিছু নেয় র‌্যাবের গোয়েন্দা দল। এক পর্যায়ে মহেশখালী চ্যানেলে পৌঁছালে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে বোটটি জব্দ করে তল্লাশি করে চারটি কনটেইনার ভর্তি ইয়াবা পায় র‌্যাব সদস্যরা। একই সঙ্গে বোটে জেলে বেশধারী ৯ জনকে আটক করা হয়। আটকের পর বোটটি কক্সবাজার ফিশারিঘাটে নিয়ে আসা হয়। সেখানে এনে কনটেইনার কেটে বিশেষ কায়দায় মজুত ইয়াবাগুলো বের করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গুনে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

মেজর নাজমুল ইসলাম বলেন, ‘ইয়াবা চালানের সঙ্গে আরও কে বা কারা জড়িত এবং গডফাদার কারা তা বের করতে অনুসন্ধান চলছে। বিস্তারিত র‌্যাবের ১৫-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme