Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাঙামাটিতে জমির বন্ধকি রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

Posted on August 20, 2025 by editor

রাঙামাটি প্রতিনিধি ;

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে শহরের বনরূপা বাজারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ সভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয় কতৃক দীর্ঘ চার বছর ধরে বন্ধকি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে এসব জমির মালিকরা ব্যাংক লোন সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বক্তারা বলেন, বাজারফান্ডের জমি থেকে সরকারি নিয়ম মেনে খাজনা ও সালামী পরিশোধ করে রেজিস্ট্রি নেয়া হলেও হঠাৎ করেই এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, যা জমির মালিকদের অধিকার হরণের সামিল।

এসময় বক্তারা রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে জমি রেজিস্ট্রেশনে অযথা জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের সুদূরপ্রসারী উদ্দেশ্য নিয়েই একটি মহল বারবার জমির অধিকার হরণ করার অপচেষ্টা চালাচ্ছে। পার্বত্য বাঙালীরা ভূমিসহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তারা বৈষম্য নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা অবিলম্বে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালুর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme