বান্দরবানে রুমায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার পঞ্চম শ্রেণির পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ বন্ধুর মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর সহযোগিতার পাইন্দু ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (২৬), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। এঘটনায় জড়িত ধর্ষণকারী চহাই মার্মা (২১) ও ক্যওয়াংসাই মার্মা (২২)। শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন। প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানান। পরে ওই পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করতে থাকেন। পরে মেয়েটি পরিবারকে জানালে মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসে। সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় উঠে।