Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে পিসিসিপির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Posted on August 19, 2025August 19, 2025 by editor

জমির উদ্দিন, বান্দরবান;

বান্দরবানে উচ্ছ্বাস আর অনুপ্রেরণার পরিবেশে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবান উপজেলা হল রুমে এ আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম রিমন, সদস্য, বান্দরবান জেলা পরিষদ; রিয়াজুল হাসান, সেক্রেটারি, পিসিসিপি ঢাকা মহানগর; মো. মুছা, অর্থ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা। সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পিসিসিপি বান্দরবান জেলা সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সংবর্ধনা শুধু সম্মাননা নয়, বরং ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণার আলো। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের আসনে আসীন হবে।”

বিশেষ অতিথি মো. নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে জানান, এ ধরনের আয়োজন তাঁদের পড়াশোনায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে এক অনুপ্রেরণামূলক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme