Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বেগম জিয়ার সম্মানে ডিসেম্বরেই নির্বাচন দেওয়া উচিত : বরকত উল্লাহ বুলু

Posted on August 17, 2025August 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ড. ইউনূসকে মিথ্যা মামলায় হয়রানি করছিলেন, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ৪০ মিনিট ধরে শুধু ড. ইউনূসের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তিনি (খালেদা জিয়া) ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বর মাসে নির্বাচন হয়, তিনি তাতে অংশগ্রহণ করবেন। সুতরাং প্রধান উপদেষ্টার উচিত তার প্রতি সম্মান দেখিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজন করা।’

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘সংস্কারের নামে কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু নির্বাচন ছাড়া দেশে একটি ডলারও বৈদেশিক বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলার উন্নতি হবে না, মব সন্ত্রাস ও খুন বন্ধ হবে না। তাই দেশের স্বার্থেই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে এই টাকা দেশে ফেরত আনা হবে।’

সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘সেদিন সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষ রক্তাক্ত হোক, কিন্তু আমাদের গর্বের সেনাবাহিনী তা হতে দেয়নি। যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে সেদিন লাখো মানুষ নিহত হতো। সেই ঘটনার ফলেই ফ্যাসিস্ট হাসিনা তার মাতৃভূমি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme