Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম

Posted on August 10, 2025August 10, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই। এজন্য তিনি দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন।

রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‌‘শহীদ জিয়া মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন। কোথায় থাকবেন? সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন। ভাড়া বাড়ি খুঁজছেন।’

তিনি বলেন, ‘যে স্বৈরাচারী আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, আমাদের নেতার এক নির্দেশে সারাদেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা নাহলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন, তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা। ’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। এখন হেনাতেনা চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না। কারণ তিনি দেশকে ভালোবাসেন।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme