Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

Posted on August 10, 2025August 10, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।

মিসরের এল আলামেইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে, ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন। খবর রয়টার্সের।

শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছে। গাজা দখলের এই পরিকল্পনাকে ‘ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আঙ্কারা। 

ফিদান জানান, এই পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলের নীতিনির্ধারকরা ফিলিস্তিনিদের ক্ষুধার মাধ্যমে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করার লক্ষ্য নিয়েছে। 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও ন্যায্য কারণ কোনও দেশের নেই।

সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, আজ যা ঘটছে তা শুধু ফিলিস্তিনি জনগণ বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

ইসরায়েলের পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পরিপূর্ণ ঐক্য রয়েছে মিসরের।

এদিকে বিশ্বশক্তি ও  ইসরায়েলের গাজা সিটি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওআইসি। শনিবার সংস্থাটির মন্ত্রীপরিষদ কমিটি এক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনাটিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারত্ব স্থায়ী করার চেষ্টা বলে উল্লেখ করেছে। ইসরায়েলি এ পদক্ষেপ শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করে দেবে বলে সতর্ক করেছে তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme