Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য তিন জেলায় বছরে ৭০০ কোটি টাকার চাঁদাবাজি

Posted on August 9, 2025August 9, 2025 by editor

নিউজ ডেস্ক:

তিন পার্বত্য জেলা থেকে প্রতিবছর ৭০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযোগ—পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও জেএসএস, ইউপিডিএফসহ কোনো সংগঠনই তা করেনি। ফলে পাহাড়ে অস্থিরতা রয়ে গেছে, শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না।

চলতি বছরের শুরুতে খাগড়াছড়িতে ঘুরতে এসে অপহরণের শিকার হন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মুক্তিপণ দাবি করে তাদের নদী পার হয়ে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে। পরে সাত দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

চাঁদাবাজির শিকার শুধু পর্যটকরাই নন; ইন্টারনেট ও মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও বড় অঙ্কের টাকা দাবি করা হয়। খাগড়াছড়িতে এক মোবাইল অপারেটরের প্রতিনিধির দাবি, ইউপিডিএফ ও জেএসএস তাদের কাছে ৪ কোটি ৮০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। টাকা না দেওয়ায় সব টাওয়ারের সংযোগ কেটে দিয়ে অপহরণ করা হয় এক কর্মকর্তাকে।

এক সশস্ত্র সংগঠনের সদস্য চ্যানেল 24-কে বলেন, ‘পাহাড় আমাদের। এখানে সমতলের ব্যবসায়ী ব্যবসা করতে চাইলে চাঁদা দিতে হবে—মোবাইল অপারেটর হোক আর যে-ই হোক। মোবাইল অপারেটর কোম্পানি টাকা না দেয়ার কারণে তাদের টাওয়ার সংযোগ কেটে দিয়েছি আমরা।’

পর্যটন ব্যবসায়ীরাও চাঁদা ছাড়া রেহাই পান না। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির সব হোটেল-মোটেলকে নিয়মিত চাঁদা দিতে হয়।

গোয়েন্দা তথ্য বলছে, তিন পার্বত্য জেলা থেকে বছরে চাঁদাবাজি হয় ৭০০ কোটি টাকার বেশি। বছরের শুরুতে এদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র -গোলাবারুদের বড় পাঁচটি চালান জব্দ করে প্রতিবেশি দেশের পুলিশ। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে।

১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল জেএসএসের, যা আজও বাস্তবায়ন হয়নি।

সুত্র-চ্যানেল-২৪

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme