Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারী বৃষ্টিতে ডুবল সড়ক, সাজেকে আটকা কয়েকশ পর্যটক

Posted on August 6, 2025August 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন।

তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার ঢাকা পোস্টকে বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme