Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, এক ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর হুমকি

Posted on August 6, 2025August 6, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি আক্রমণের মুখে অস্ত্র সমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী জানায়, নিরস্ত্রীকরণের সময়সীমা নয় বরং ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়েই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলোচনা করতে হবে। খবর আল জাজিরার।

মঙ্গলবার গোপন স্থান থেকে দেওয়া টেলিভিশন ভাষণে কাসেম বলেন, ‘হিজবুল্লাহর প্রতিরোধ ব্যবস্থা সূক্ষ্ম, শক্তিশালী এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করার জন্য প্রস্তুত। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করতে হিজবুল্লাহ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে।’

তিনি সতর্ক করে বলেন, যদি ইসরাইল আবারো ব্যাপক হামলা শুরু করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাপকহারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। তিনি আরো বলেন, ‘হিজবুল্লাহ, লেবাননের সেনাবাহিনী এবং লেবাননের জনগণ নিজেদের রক্ষা করবে। আট মাস ধরে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে, তা এক ঘন্টার মধ্যে ভেঙে পড়বে।’

মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে ছয় ঘন্টার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয়, সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ সকল অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈঠকের পর ‘অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব’ বলে উল্লেখ করেন।

এরআগে, সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা নিরস্ত্রীকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের আশ্বস্ত করতে হিজবুল্লাহ নেতা টেলিভিশন ভাষণে অস্ত্র সমর্পণের বিষয়টি নাকচ করে করে দেন।

হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে বাধ্য করতে লেবাননের ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করার জন্য নভেম্বরে ইসরাইল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি স্বাক্ষর করলেও প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে।

সাম্প্রতিক মাসগুলোতে, যুক্তরাষ্ট্র এবং লেবানন নিরস্ত্রীকরণের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করছে। লেবাননের নতুন নেতৃত্ব তার ভূখণ্ডজুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এড়িয়ে চলেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme