Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

Posted on July 28, 2025July 28, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না।

তিনি বলেন, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, রাত ৮টার দিকে শেরপুরে পথসভা শেষ করে জামালপুরে এসে হযরত শাহ জামাল (রা.)-এর মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, প্রায় ৩০০ বছর থেকে এই মন্দির কার্যকরি স্থান হয়ে রয়েছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।

স্বাধীনতা-পরবর্তী সময়ে বৈষম্য নিয়ে তিনি বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা—আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে এনসিপি নেতা বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনসিপির রাতের কার্যক্রমে হরিজন পল্লীতে মতবিনিময় ও চামড়া গুদাম মাদরাসা পরিদর্শন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, আগামীকাল ২৮ জুলাই সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বেলা ১১টায় শহরের গেটপাড় এলাকা থেকে পদযাত্রা করে ফৌজদারী মোড়ে পথসভা করবে দলটি।

আগামীকালের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme