Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শিবির কর্মীকে ‘ছাত্রলীগ’ বলে পুলিশে সোপর্দ, ছাত্রদল-যুবদলের সঙ্গে সংঘর্ষে আহত ২০

Posted on July 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আরিফুল ইসলাম নামে এক শিবির কর্মীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া, সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 

দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় রাত আড়াইটা পর্যন্ত নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান নিতে দেখা যায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

জানা যায়, সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা সম্প্রতি ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার ক্ষোভে সোমবার আরিফকে একা পেয়ে বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশাহর অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা মহসিন কলেজ শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল জানায়, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির এক বার্তায় জানায়, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন।

এ বিষয়ে মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল গণমাধ্যমকে বলেন, আরিফুল ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিস্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলা করেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন। কিন্তু শিবির তাকে ছাড়িয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গেলে তাদেরকে শিবিরের নেতা–কর্মীরা মারধর করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, ছাত্রদল এক ছাত্রকে ছাত্রলীগ বলে মারধর করে থানায় সোপর্দ করে। শিবির ওই ছাত্রকে তাদের কর্মী দাবি করে থানায় যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme