Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি — মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন বলছে ছাত্র ইউনিয়ন

Posted on July 19, 2025July 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি দেওয়ায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলছে, এই অনুমতির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন করেছে। ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মুক্তিযুদ্ধের প্রতি তাদের বিরাগ জনগণের সামনে স্পষ্ট হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সংগঠনটির একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের স্মারক। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর গণহত্যাকারী, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ (বর্তমানে ইসলামী ছাত্র শিবির), নেজামে ইসলাম, রাজাকার, আলবদর, আলশামস বাহিনী তাদের পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে আজ (১৯ জুকাই, ২০২৫) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন করেছে। ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মুক্তিযুদ্ধের প্রতি তাদের বিরাগ জনগণের সামনে স্পষ্ট হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যসমূহ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকারভাবে চেয়ে থেকে তা দেখেছে। আমরা দেখেছি পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতি লাগাতার আক্রমণের অংশ হিসেবেই মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোসর হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার প্রচেষ্টার হিসেবেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না। আমরা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও তার প্রকৃত চেতনা থাকবে। মহান মুক্তিযুদ্ধকে কেউ মিটিয়ে দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি সুখকর হবে না। বাংলার প্রগতিশীল, প্রকৃত গণতন্ত্রকামী ছাত্র-জনতা পূর্বের রাজাকারদের ন্যায় নব্য রাজাকারদেরও প্রতিহত করবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme