Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দুই মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানে কমিটি দেবে ছাত্রদল : নাছির

Posted on July 17, 2025July 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, একুশ শতকের সাথে তাল মিলিয়ে আমরা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করছি। কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল। সে সঙ্গে চুয়েট উপাচার্য মববাজির পক্ষ নেওয়ায় আমি নিন্দা প্রকাশ করছি। কেউ প্রকাশ্য রাজনীতিতে আসলে আমরা স্বাগত জানাবো। কিন্তু গুপ্তভাবে কোনো অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবিলা করবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম বিপ্লব উদ্যান সংলগ্ন দক্ষিণ সড়কে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন বলেন, জামায়াতের ড. শফিকুল ইসলাম আওয়ামী সন্ত্রাসীদের স্টাইলে বিএনপির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমরা মনে করি অবিলম্বে তারা ভুল স্বীকার করবে। শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার উল্লেখযোগ্য ডকুমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা দিলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। 

বিজ্ঞাপন

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, জুলাই আগস্টের গণ‌অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর।‌ বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিমসহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই। জুলাইয়ের এদিন আবু সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোনো কর্মসূচি গ্রহণ করেনি। আজকের এদিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত তা জনগণের কাছে আমাদের প্রশ্ন। দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামায়াতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহ‌ইয়া।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme