Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বগুড়ায় দাদী-নাতি বউকে গলা কেটে হত্যা

Posted on July 17, 2025July 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

বগুড়ার ইসলামপুর হরিগাড়ী এলাকায় একই পরিবারের দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদী শাশুড়ি ও নাতি বউ।

এ ঘটনায় বুলবুলের মেয়ে এবং নিহত লাইলী বেওয়ার নাতনি বন্যা (১৬) গুরুতর আহত হয়েছেন। তিনি সদ্য এসএসসি পাস করেছেন।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বন্যা বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন।

নিহতদের পরিবার জানায়, বন্যাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন এলাকার যুবক সৈকত। তিনি মাদকাসক্ত এবং একাধিকবার বন্যাকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার তা প্রত্যাখ্যান করলে সৈকত ক্ষিপ্ত হয়ে উঠে।

বন্যার ফুপাতো ভাই খোকন বলেন, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। সৈকতসহ আরও ৭-৮ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে, পরে বৃদ্ধা লাইলী বেওয়াকে গলায় ছুরিকাঘাত করা হয়। বন্যা ছুটে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দুর্বৃত্তরা দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme