Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? এনসিপিকে প্রশ্ন ছাত্রদল সেক্রেটারির

Posted on July 17, 2025July 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একইসঙ্গে একটি প্রশ্ন তুলেছেন তিনি। নাছির বলেছেন, ‘আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত, তা জনগণের কাছে আমাদের প্রশ্ন।’ বুধবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সব শহীদদের বীরত্বগাথা স্মরণে’ চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যায় দলটির নেতাকর্মীরা। গোপালগঞ্জে শেখ হাসিনার গ্রামের বাড়ি ও নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রভাব এখনো রয়েছে। যদিও বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন। হামলাকে কেন্দ্র করে আওয়ামী কর্মীদের সঙ্গে পুলিশের টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় সংঘর্ষ চলে। প্রাণহানি ঘটে অন্তত চারজনের। দীর্ঘ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাঁজোয়া যান পাঠানো হয়। পরে সেই যানেই নিরাপত্তা ঘিরে এলাকা ত্যাগ করেন এনসিপি নেতারা।

যেদিনআবু সাঈদদের মত শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে, সেদিনই এনসিপি গোপালগঞ্জে গেছে। সে বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সমাবেশে জামায়াতের সমালোচনা করে ছাত্রদল নেতা নাছির বলেন, ‘দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামায়াতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে।’ এ কারণেই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন ছাত্রদলের নাছির। একইসঙ্গে শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার ‘উল্লেখযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে’ বলেও দাবি করেন তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,053)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme