Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

Posted on July 16, 2025July 16, 2025 by editor

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে মোশফেকুর রহমান লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ 

এর পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে সংগঠনের নেতারা প্রধান ফটকে অবস্থান নেন। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আন্দোলনকারীদের অভিযোগ, এ পোস্টের মাধ্যমে গোপালগঞ্জের ঘটনায় আহত নেতাকর্মীদের ব্যঙ্গ করা হয়েছে। এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতারা বিষয়টিকে গুরুতর অপমান ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যঙ্গ হিসেবে দেখছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির ঢাকা পোস্টকে বলেন, এক বছর আগে এই কর্মকর্তা আমাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধে সে সময়েও ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আবার তিনি আমাদের নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে ট্রল করলেন। আমরা মনে করি, তিনি ক্ষমতাসীন দলের সেল্টারে থেকে বারবার আন্দোলন দমন করছেন।

একরামুল হক আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয় তার নামে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, আমরা পোস্টটি দেখার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি তদন্তাধীন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme