Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লন্ডনে উড্ডয়নের পরই ভেঙে পড়ল বিমান

Posted on July 13, 2025July 13, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) বিকাল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান মাটিতে আছড়ে পড়ে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে রিপোর্ট করেছে।

এসেক্স পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। এই কার্যক্রম আরও কয়েক ঘণ্টা চলবে। পুলিশ এ ঘটনায় একটি ‘মেজর ইনসিডেন্ট পাবলিক পোর্টাল’ চালু করেছে, যেখানে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে অফ-রোড যান আনা হয়।

সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা জন জনসন (৪০) জানান, তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিমান দেখছিলেন। তিনি বলেন, “আমার সন্তান প্লেনের প্রতি খুব আগ্রহী, তাই বিমান দেখাতে নিয়ে এসেছিলাম। আমরা পাইলটদের দিকে হাত নেড়েছিলাম, আমাদের দেখে পাইলট হাসলেন। এরপর বিমানটি ঘুরে রানওয়ের দিকে এগিয়ে উড়াল নেয়। কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।”

বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার পর চারটি ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমি সাউথেন্ড বিমানবন্দরে আজকের মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত।”

এখন পর্যন্ত হতাহত বা বিমানটির মডেল সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। উল্লেখযোগ্য যে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে, যেখানে ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme