জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানে স্ত্রী হত্যা মামলায় মো. কামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ অরুন পাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
এই রায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ও নিহতের পরিবার আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছে।