Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ : আখতার

Posted on July 6, 2025July 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তাকে ধরে আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে।

রোববার (০৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

সীমান্তে ভারতের আগ্রাসনের বিষয়ে আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘ সময় ধরে এ আওয়ামী লীগ স্বৈরাচার নির্মম নির্যাতন করেছে। সেই নির্যাতনকে প্রশ্রয় দিয়ে দিল্লির সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে এমনকি চাঁপাইনবাবগঞ্জেও সীমান্তে মানুষদের গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, দিল্লি না ঢাকা, এ স্লোগানটি সবচেয়ে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এ এলাকার মানুষ এতটা সাহসী, বিএসএফ বন্দুক নিয়ে বাংলাদেশে ঢুকছে আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়ায়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা ও ঐতিহ্য নিয়ে বসবাস করবে। এতে ওই ভারত, আমেরিকা ও চীন কেউ আঙুল তুলে কথা বলার সাহস করবে না।

চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন, আপনারা দীর্ঘদিন ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন বাংলাদেশে আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না।

নতুন সংবিধান গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, যে রক্ত, শ্রম ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশ আর পুরোনো কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন কাঠামোতে পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ অন্যান্য নেতারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme