Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘আমার আগেই মির্জা ফখরুল কাকা আমারে সালাম দেয়, আমি তো অনেক খুশি’

Posted on July 5, 2025July 5, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির একটি অনুষ্ঠানের ছবি ঘিরে গত দু’দিন ধরে সমালোচনা ও বিভ্রান্তি চলছে। এ নিয়ে একটি ছবিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে দেখা যায়, এক আহত ‘জুলাই যোদ্ধা’ নাদিম দাঁড়ানো; যার পেছনেই বসে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। অনেকে এটিকে ‘বিএনপির অবজ্ঞার প্রমাণ’ হিসেবে সামনে এসেছেন। তবে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন জুলাইযোদ্ধা নাদিম। 

বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিম বলেন, ‘ছবিটা পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে। আমরা একটু দেরিতে পৌঁছাইছিলাম অনুষ্ঠানস্থলে, তখন জাতীয় সংগীত চলছিল। আমাদের জন্য নির্দিষ্ট আসন রাখা ছিল। কিন্তু দেরিতে ঢোকার কারণে আমরা মিডিয়া সেকশনের পাশে বসি। তারপর আমাকে বক্তব্যের জন্য ডাকলে, দলের সিনিয়র নেতারা সামনে বসার ব্যবস্থা করেন।’

তিনি জানান, বক্তব্য শেষ করে তিনি মির্জা আব্বাসের পাশে বসেন। মির্জা আব্বাস তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও খোঁজখবর নেন। এমনকি ভাইরাল হওয়া মুহূর্তটির আগেই এবং পরে, নাদিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দেখভালের ভিডিও ফুটেজও তিনি দেখান।

নাদিম স্পষ্ট করে বলেন, ‘ছবিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি গর্বিত যে বিএনপির সিনিয়র নেতারা আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন।’ বিএনপি নেতাদের সম্মান দেয়ার বিষয়ে নাদিম আরও বলেন, ‘অনুষ্ঠান আমি মির্জা ফখরুল কাকাকে সালাম দিব, উনি সবার আগে আমাকে সালাম দিছেন। আমি হাসিমুখে সালামের উত্তর নিছি। আমি তো অনেক খুশি যে, উনি আমাকে আগে সালাম দিছেন। আসলে ওনার আমাদের বিষয়েও কথা বলছিলেন।

টকশোতে উপস্থিত সঞ্চালক ও দর্শকদের সামনে নাদিম ভিডিও ক্লিপ দেখান, যেখানে দেখা যায়—মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা তাঁর প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন, চিকিৎসা নিয়ে প্রশ্ন করছেন, এবং তাকে সহায়তা করছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme