বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এতে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।