রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উদ্দেশ্য—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ পরিচয়ের দাবির প্রতিবাদ এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর কর্মকাণ্ডের বিরোধিতা।
পিসিসিপির দাবি, “আদিবাসী” শব্দ ব্যবহার বাংলাদেশের সংবিধান (৬(২)) অনুযায়ী অবৈধ এবং তা জাতিগত বিভাজন সৃষ্টি করতে পারে।
২৩ জুন অনুষ্ঠিত এক সভায় সাতটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং ‘নৃ-বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ, ২০২৫’ প্রস্তাব নিয়েও উদ্বেগ জানায় সংগঠনটি।
সমাবেশে পিসিসিপির চার দাবি:
১. ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধে রাষ্ট্রীয় নির্দেশনা
২. দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
৩. সাংস্কৃতিক অধিকার হোক সংবিধানসম্মত
৪. পাহাড়ে সহাবস্থান নিশ্চিত করতে রাষ্ট্রীয় ভূমিকা
পিসিসিপি সতর্ক করে বলেছে, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
