Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না’

Posted on June 24, 2025June 24, 2025 by editor

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতিকে পছন্দ করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার করে বলছেন, আপনারা জনগণের কাছে যান, তৃণমূলের মানুষের পেছনে ঘোরেন। তাদের সমর্থন আদায় করেন। কিন্তু অনেক নেতা বিএনপি দল করেন, আগামীতে এমপি হবেন, তারা সেই আদেশ নির্দেশ মানছেন না। যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২৩ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসানুল ইসলাম রাজা বলেন, এক শ্রেণীর নেতারা তারেক রহমানের নির্দেশ, তার আদর্শ মানছেন না। কিন্তু যখন আমরা তৃণমূলের প্রত্যন্ত গ্রামে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে, জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণের লক্ষ্যে প্রতিনিয়ত উঠান বৈঠক করছি । তারা তখন আমাদের উঠান বৈঠক বানচাল করার জন্য মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। নানাভাবে বাধা সৃষ্টি করছে। তারেক রহমানের আদেশ যারা বিএনপির নামে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করছে তাদের এলাকা থেকে প্রতিহত করেন। তাই এখন থেকে যেখানেই দুর্নীতি, যেখানেই চাঁদাবাজি, যেখানেই সন্ত্রাসী, যেখানেই দখলবাজি হবে, সেখানেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের রুখে দেবো।

তিনি বলেন, বিগত ১৭ বছর ভাঙ্গুড়া উপজেলার এমপি থাকায় সব উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়ায়। চাটমোহরে উন্নয়ন হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন, আগামী নির্বাচনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। চাটমোহরের বাইরের কোন প্রার্থীকে আমরা মানবো না। চাটমোহরের অনেক নেতা ভাঙ্গুড়ার, পাবনার নেতাদের নিয়ে এসে এমপি প্রার্থী বানানোর নীলনকশা করছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

স্থানীয় বিএনপি নেতা সাদেক আলী মোল্লার সভাপতিত্বে ও চাটমোহর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রবীণ বিএনপি নেতা ফয়েজ ই-ইলাহী বুলু, আলহাজ আব্দুল জব্বার মাস্টার, পাঁচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার,

ডিবিগ্রাম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক রবিউল করিম, যুবদল নেতা আল আমিন তালুকদার, চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমান চঞ্চল, ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল করিম বাবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মামুন, ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের তথ্য বিষয়ক সম্পাদক শাকিব প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme