Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

Posted on June 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর জ্বালানি সরবরাহে আশঙ্কা দেখা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের ঊর্ধ্বগতি পেয়েছে। সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

এএফপির খবরে বলা হয়, শুক্রবার লেনদেন শুরু হওয়ার পরপরই ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রধান ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) উভয়ই ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ দামে পৌঁছায়। যদিও পরবর্তীতে দাম কিছুটা কমে আসে।

গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২ টায় ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৯.২০ ডলার, যা ২.২ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ডব্লিউটিআই (WTI) ছিল ৭৫.৯৮ ডলার, বেড়েছে ২.১ শতাংশ।

জাপানের এমইউএফজি (MUFG) ব্যাংকের অর্থনীতিবিদরা এএফপিকে বলেন, “এই যুদ্ধের পরিণতি ও স্থায়িত্ব নিয়ে উচ্চমাত্রার অনিশ্চয়তা রয়েছে, যা তেলের দামে ব্যারেলপ্রতি আরও ১০ ডলার বৃদ্ধির পথ তৈরি করতে পারে।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষত হরমুজ প্রণালী—যে পথে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়—যদি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তাহলে পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও সংকটময়।

উল্লেখ্য, ইরান বিশ্বের নবম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ, যেখানে দৈনিক উৎপাদন হয় প্রায় ৩.৩ মিলিয়ন ব্যারেল। এর অর্ধেকের কিছু কম রপ্তানি করা হয়, বাকি অংশ ব্যবহার হয় অভ্যন্তরীণভাবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,074)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme